গৃহবধূ আত্মঘাতীর ঘটনায় গ্রেপ্তার শ্বশুর ও শাশুড়ি
দি নিউজ লায়নঃ গৃহবধূর আত্মঘাতী হওয়ার ঘটনায় শ্বশুর ও শাশুড়িকে পুলিস গ্রেপ্তার করেছে। ঘটনা টি ঘটে মেমারি থানা এলাকায়। ধৃতদের নাম গৌতম হাজরা ও মালতী হাজরা। মেমারি থানার পালশিটে তাদের বাড়ি। পুলিস জানিয়েছে, শক্তিগড় থানার পুতুণ্ডা গ্রামের পূজা হাজরার (১৮) ঝুলন্ত দেহ গত ১১ জুলাই শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়।
ঘটনার বিষয়ে তাঁর মা রজনী মাহাত থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানিয়েছেন, বছর তিনেক আগে তাঁর মেয়ের সঙ্গে মান্তু হাজরার ভাব-ভালোবাসা করে বিয়ে হয়েছিল। তাঁর মেয়ের একটি ২ বছরের ছেলেও আছে। বিয়ের কিছুদিন পর মেয়েকে বাপেরবাড়ি থেকে টাকা ও সোনার গয়না আনার জন্য চাপ দেওয়া হয়। তা দিতে না পারায় তাঁর উপর নির্যাতন শুরু হয়।
দিনের পর দিন অত্যাচার বাড়তে থাকে। অত্যাচার সহ্য করতে না পেরেই মেয়ে আত্মঘাতী হয়েছে। শুক্রবার সকালে পালশিট স্টেশন এলাকা থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে। এদিনই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের ৫ আগস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।

Post a Comment